ডেস্ক রিপোর্ট ।।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি সুস্থ আছেন এবং ঢাকার বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল হক পিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
রাসিক মেয়রের সঙ্গে ঢাকার বাসায় আছেন পিন্টু।
তিনি বলেন, আজ সকালে মেয়র লিটনের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি তার ঢাকার ধানমন্ডির বাসভবনে স্বেচ্ছায় আইসোলেশনে যান। তিনি সুস্থ আছেন ও ভালো আছেন।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শামসুজ্জামান আওয়াল জানান, আপাতত মেয়র লিটন ঢাকাতেই অবস্থান করবেন। সেখানে দ্বিতীয় দফায় করোনার নমুনা পরীক্ষা করাবেন। এরপর রাজশাহীতে ফিরবেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho