বিনোদন ডেস্ক ।।
চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে (৩৫) পারিবারিক কলহের জেরে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমকে এ কথা বলেন জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমুকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন তার স্বামী সাখাওয়াত আলী নোবেল।
এর আগে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল এবং তার বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করে র্যাব। সোমবার দিবাগত রাতে র্যাব তাদের জিজ্ঞাসাবাদ শেষে আটক করে। পরে শিমুর স্বামী সাখাওয়াত জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। গাড়িটিতে রক্তের দাগ আছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho