প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৬:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২২, ২:৩৫ পি.এম
বাওড়ে পাহারা দিতে গিয়ে পানিতে ডুবে প্রহরীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বাওড়ে নৌকা ডুবিতে বাদল গোলদার (৩৫) এক প্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) রাতে তার লাশ উদ্ধার করা হয়। বাদল জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের রেজাউল গোলদারের একমাত্র ছেলে
জানা গেছে, রাতে বাদলসহ আরও ২-৩ জন প্রহরী ইঞ্জিনচালিত নৌকা যোগে বাওড় পাহারা দেওয়ার সময় নৌকা পানিতে তলিয়ে যায়। নৌকার সঙ্গে বাদলও পানিতে তলিয়ে যায়। পরে তার লাশ পানি থেকে উদ্ধার করা হয়। বাদল গোলদার সম্প্রতি বেনীপুর বাওড়ে পাহারাদার হিসেবে কাজ শুরু করেন। বাদল অন্যান্য দিনের মতো শনিবার রাত সাড়ে ৯ টার অন্যান্য পাহারাদারদের সঙ্গে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে বাওড়ের চারদিকে পাহারা দিচ্ছিলেন। পরে বেনীপুর গ্রামের মানুষ বাওড়ের পানি থেকে বাদলের লাশ উদ্ধার করেন।
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্যা বলেন, বাওড় পাহার দেওয়ার সময় নৌকাডুবিতে প্রহরীর মৃত্যু হয়েছে। এটি একটি দুর্ঘটনা বলে দাবি করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho