প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৮:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২২, ৫:০৫ পি.এম
রায়পুরে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি রাকিব নামে একজনকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে রায়পুরের বর্ডার বাজার এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রায়পুর পৌর ১নং ওয়ার্ড কাঁচারি মোল্লা বাড়ীর বাসিন্দা রাকিব ফুলগাজী থানার মামলা নং -০৩ , তা - ১৯/১১/১০ ইং , জি আর -১১৯/১২ , দায়রা মামলা নং -২০২/১২ , ধারা -৩৯৬ পেনাল কোড এর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হুমায়ুন হাসান রাকিব (৩৫ ),পিতা আবুল কালাম ডাকাতি ও খুনের মামলার আসামি হয়ে দীর্ঘ এক যুগ পর গ্রেপ্তার হয়েছেন , গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় রায়পুর থানার ওসি শিপন বড়ুয়ার নেতৃত্ত্বে এসআই নিঃ ইমদাদুল হক, এএসআই নিঃ আতিকুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ রায়পুর উপজেলার বোয়াডার এলাকা থেকে গ্রেপ্তার করে রায়পুর থানা পুলিশ।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন ,অপরাধীরা যে এলাকারই হোক অপরাধ করে পালিয়ে বেড়ালেও সাজা তাকে পেতেই হবে। রায়পুর থানার এই ধরনের অভিযান আইনশৃঙ্খলা রক্ষার্থে সবসময় চলমান থাকবে।
নজরুল/বার্তাকণ্ঠ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho