প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৭:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২২, ১০:১৭ পি.এম
ক্ষেতলালে বিনামূল্যে ৮টি গাভী বিতরণ

জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে অ্যাকশন ইন-বাংলাদেশ (এইব) সংস্থার উদ্যোগে গরীব মহিলা ও পুরুষদের মাঝে বিনা মূল্যে ৮টি গাভী বিতরণ করা হয়েছে।
রবিবার ৩০ (জানুয়ারী) উপজেলার বড়তারা ইউনিয়নের নিশ্চিন্তা বাজারে অ্যাকশন ইন-বাংলাদেশ (এইব) কার্যালয়ে গরীব মহিলা ও পুরুষদের মাঝে বিনা মূল্যে ৮টি গাভী বিতরণ অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক মোজাফফর হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।
এ সময় তিনি বলেন, অ্যাকশন ইন বাংলাদেশ (এইব) সংস্থার এমন মহতী কর্মসূচিটি বাস্তাবায়িত হচ্ছে যাতে করে গরীব পরিবারগুলো সমাজে মাথা উচু করে দাড়াতে পারে। অ্যাকশন ইন বাংলাদেশ (এইব) সংস্থার এমন মহতী উদ্যাগে গ্রামের হতদরিদ্ররা যেমন সাবলম্বী হতে পারবে তেমনী দেশের উন্নয়ন অগ্রনী ভূমিকা পালন করবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ক্ষেতলাল প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জহুর ইসলাম, বড়তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তর এর প্রতিনিধি। সংস্থার ব্যাবস্থাপক রফিকুল ইসলাম, সাংবাদিক মুনছুর রহমান,সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ছকিনা বেগম, ফিনছি বেগম,মুক্তা বেগম,জাহেরা বেগম, ফুলমন বেগম, বিলকিস বেগমসহ ৮ জনের মাঝে ৮টি গাভী বিনামূল্যে বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho