
লবিস্ট নিয়োগের নামে কারা কীভাবে বিদেশে টাকা পাঠিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, প্রয়োজনে তাদের সামনে আনা হবে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী স্কুলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, নিরাপত্তাবাহিনী কোন গুমের সঙ্গে জড়িত নয়। যারা গুম হচ্ছেন তারা কিছু দিন পরই উদ্ধার হচ্ছেন। গুম নিয়ে অপরাজনীতি হচ্ছে বলেও মনে করেন তিনি।
তিনি বলেন, লবিস্ট নিয়োগের নামে কারা কীভাবে বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই তাদেরকে সামনে আনা হবে। বাংলাদেশে কেউ গুম হয়না৷ কেউ আত্মগোপন করে। পরে আবার ফিরে আসে।
র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে মন্ত্রী বলেন, কিছু ভুল তথ্যের জন্য এমনটি হয়েছে।
পাহাড়ে সন্ত্রাসীদের আনাগোনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাহাড়ে কিছু সমস্যা আছে। সেনাবাহিনীর পাশাপাশি সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পরিকল্পনা রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho