
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন আপাতত নতুন করে আর কোনো বিধিনিষেধ দেওয়া হবে না।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বাস্থ্যের ডিজি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংক্রমণ কমে গেলে সেই বিধিনিষেধ তুলে নিতে আমরা অনুরোধ জানাবো। নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আরোপিত বিধিনিষেধ বলবৎ থাকবে। আপাতত নতুন করে কোনো বিধিনিষেধ দেওয়া হবে না।
ডিজি আরও বলেন, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল সিলেট অঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাসেবা প্রদানের জায়গা। এখানে স্বাস্থ্যসেবা ভালোভাবে দেওয়া হয় বলেই রোগীর চাপ বেশি। বিশেষ করে ফিমেল সার্জারি ওয়ার্ডে দেখেছি রোগীর অনেক চাপ। এই প্রচণ্ড শীতেও রোগীদের মেঝেতে রাখতে বাধ্য হচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম হাসপাতালের নতুন বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।
এ সময় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুইয়াসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho