প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২২, ২:১৪ পি.এম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে ৬ ফেব্রুয়ারি রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম এর সভাপতিত্বে সিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিএমপি কমিশনার তাঁর বক্তব্যে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। রুজুকৃত মামলা ও অভিযোগ সমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে বলেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব সানা শামিনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার সহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho