
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রাহকদের সবধরনের এসএমএস বাংলায় পাঠাবে মোবাইল অপারেটরগুলো। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভাকক্ষে এ কার্যক্রম উদ্বোধন করা হবে।
গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিটিআরসির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে গ্রাহকদের মোবাইলে সবধরনের এসএমএস বাংলা পাঠাবে অপারেটরগুলো। ওই দিন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ কার্যক্রম উদ্বোধন করবেন। এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বিটিআরসির সভাপতি শ্যাম সুন্দর শিকদার ও চার মোবাইল কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho