
গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন ওপারে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা তার মৃত্যু হয়।
‘আমায় ডেকো না ফেরানো যাবে না’ এমন আবেগময়ী গান লিখেছিলেন যিনি সেই কালজয়ী গীতিকার কাওসার আহমদ চৌধুরীকে ফেরানো গেল না। করোনাভাইরাস আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলে গেলেন না ফেরার দেশে।
‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’ প্রভৃতি কালজয়ী গানের গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
কাওসার আহমেদ চৌধুরী জ্যোতিষী হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন। তিনি সংবাদপত্রে নিয়মিত রাশিফল লিখতেন। এছাড়াও তিনি টেলিভিশনের অনুষ্ঠান নির্মাতা। বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি। বিজ্ঞাপন চিত্রও নির্মাণ করেছেন।
জানা যায়, কাওসার আহমেদ চৌধুরী অনেকদিন ধরেই কিডনি, প্রেশার ও স্নায়ুজনিত জটিলতায় ভুগছিলেন। দুইবার স্ট্রোকের শিকার হন। গত ৯ ফেব্রুয়ারি রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ সেন্টারে ভর্তি করা হয়। পরদিন তাকে ধানমন্ডি ক্লিনিকে স্থানান্তর করা হয়। এর মধ্যে তিনি করোনাভাইরাস আক্রান্ত হন। এক পর্যায়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে তার রক্তে হিমোগ্লোবিন মাত্রাতিরিক্ত কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে রক্ত সরবরাহ করা হয়।
নন্দিত গীতিকবি কাওসার আহমেদ চৌধুরীর লেখা গান গেয়েছে ব্যান্ডদল ফিডব্যাক, এলআরবি, মাইলস, লাকি আখন্দ, কুমার বিশ্বজিৎ, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সামিনা চৌধুরী মতো স্বনামধন্য শিল্পীরা। তাঁর লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে আরও রয়েছে— ‘আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়’, ‘এক ঝাঁক প্রজাপতি ছিলাম আমরা’, ‘এলোমেলো বাতাসে’ ফিডব্যাক ব্যান্ডের ‘মৌসুমি কারে ভালোবাসো তুমি’ ও এলআরবি'র ‘রুপালি গিটার ফেলে’ প্রভৃতি।
প্রতীক জানিয়েছেন, পরিবারের সবার সঙ্গে আলোচনা করে তাঁর বাবার মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho