
করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বুস্টার ডোজ নেন তিনি।
এর আগে বিকেল ৪টার দিকে ফিরোজা থেকে বের হয়ে হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া। সাড়ে চারটার দিকে হাসপাতালে পৌঁছান তিনি।
গত ১৯ জুলাই একই হাসপাতালে প্রথম ডোজ টিকা নিয়েছিলেন বেগম জিয়া। এরপর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছিলেন ১৮ আগস্ট।
২০২১ সালের ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। পরে ২৭ এপ্রিল রাতে হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ জুন তিনি বাসায় ফেরেন। জ্বর আসার পর ১২ অক্টোবর আবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার হাতে (লাম্ব) ছোট টিউমার ধরা পড়ে। সেটি অপারেশন করা হয়। এরপর ৭ নভেম্বর তিনি বাসায় ফেরেন।
ছয়দিনের মাথায় গত বছরের ১৩ নভেম্বর রাতে আবারও তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল তার। দীর্ঘ ৮০দিন এভারকেয়ার হাসপাতালে থাকার পর ২০২২ সালের ১ ফেব্রুয়ারি তাকে বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে বাসায় অবস্থান করছেন।
৭৭ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ সর্বশেষ লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho