
সামাজিক অবস্থান, চাকরি ও উত্তরাধিকারের ক্ষেত্রে সব ধর্মের ছেলে-মেয়ে, পুরুষ ও নারীর ক্ষেত্রে বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান করে আজ মঙ্গলবার বিচারপতি মো. রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।
আইন সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাইকোর্টের আরেকটি বেঞ্চ মামলার শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিয়েছেন।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ বিচারকাজের শুরুতে বলেন, ‘আজ নারী আইনজীবীদের মামলা আগে শুনব।’
সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, “নারী দিবস উপলক্ষ্যে আদালত বলেছেন, ‘আমরা নারী আইনজীবীদের মামলা আজ আগে শুনব। নারী আইনজীবীদের মামলা শুনানি শেষে কোর্টের সময় থাকলে পুরুষ আইনজীবীদের মামলা শুনব।’
রাষ্ট্রপক্ষে আজ দুই নারী সহকারী অ্যাটর্নি জেনারেল মৌদুদা বেগম মলি ও হাসিনা মোমতাজকে শুনানি করতে বলা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho