
বাগেরহাটের মোল্লাহাটে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন পোদ্দার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯মার্চ) সকালে সাড়ে ৬ টার দিকে উপজেলার গাওলা ইউনিয়নের দ্বিগংগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের ননী গোপাল পোদ্দারের ছেলে।
স্থানীয়রা জানান, স্বপন পোদ্দার নিজ বাড়ির কাছে একটি জমিতে ইঁদুর মারার জন্য গুনার তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। আজ সকালে খেতে বিদ্যুৎ বন্ধ করতে গেলে ভুলক্রমে তারে স্বপন পোদ্দারের হাত পড়ে। এতে বিদ্যুতায়িত হন তিনি। পরে প্রবীর পোদ্দার নামে এক কৃষক তাঁকে খেতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের নিয়ে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু বলে ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho