প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২২, ৪:৩৮ পি.এম
বকশীগঞ্জে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

জামালপুরের বকশীগঞ্জেও টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২০ মার্চ) সকাল ১১টা বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নে কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুব রহমান,ডা.মোহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা মহিলা ভাইসচেয়াম্যান মাসুমা ইয়াসমিন সৃত্মি, স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, কামালপুর কো- অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরো অনেকেই।
এই কার্যক্রমের মধ্যে দিয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উদ্যোগে নেয়া দেশব্যাপী ১কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু।
উপজেল নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা বলেন ,একযোগে বকশীগঞ্জের সকল ইউনিয়নে আজ থেকে টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। বকশীগঞ্জ উপজেলায় ২৩ হাজার ১৫ টি পরিবার পাবে টিসিবির পন্য।
তিনি আরো বলেন,শুধুমাত্র পরিবার কার্ডধারীগণ নির্দিষ্ট পয়েন্টে কার্ড দেখিয়ে এ পণ্য ক্রয় করতে পারবেন। প্রধানমন্ত্রীর এ প্রচেষ্টা সফল করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho