প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৭:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২২, ৭:০৬ পি.এম
ঠাকুরগাঁওয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে পালিত হলো বিশ্ব অটিজম সচেতনতা দিবস। গতকাল শনিবার (২ এপ্রিল) বেলুন উড়িয়ে দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে আলোচনা সভায় সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, প্রেসকাবের সভাপতি মনসুর আলী, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা ফিজিওথ্যারাপি কনসালটেন্ট ডা. আল মনসুর, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী, একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho