প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৫:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২২, ৯:৩১ পি.এম
ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ গ্রেফতার ১

ঠাকুরগাঁও শহরে ১২ বোতল ফেনসিডিলসহ হানিফ নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বর্ণকারপট্টি এলাকার পুলিশ চেকপোস্টের সামনের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারককৃত মো. হানিফ (২৯) ঠাকুরগাঁও শহরের টিকাপাড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। তাকে প্রায় সময় কর্মী হিসেবে যুবলীগের মিটিং-মিছিলে দেখা গেছে।
ওসি তানভিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার স্বর্ণকারপট্টি এলাকার পুলিশ চেকপোস্টের সামনে হানিফের কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকানে তল্লাশি চালিয়ে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং হানিফকে গ্রেফতার করা হয়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ স্বীকার করেছে দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার আদালতের মাধ্যমে হানিফকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল বলেন, যুবলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। কোন অপরাধীর সাথে যুবলীগের সম্পর্ক নেই।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho