প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৭:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২২, ৭:৩২ পি.এম
কিশোরগঞ্জের হোসেনপুর পুরাতন ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে সনাতন (হিন্দু) ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নান অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় বিশ্বাসের অনুসারে ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধ থেকে শুরু করে সকল বয়সের হাজারো নারী-পুরুষ অষ্টমীস্নান উৎসবে অংশগ্রহণ করেন। উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে শনিবার ভোর থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এ উৎসব।
অষ্টমস্নান উৎসব উপলক্ষে উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ি, কাচরী মাঠ ও রামপুর বাজারে বসেছে অষ্টমীর মেলা। মেলায় বিভিন্ন খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। অষ্টমীস্নান উৎসব ও মেলাকে কেন্দ্র করে উপজেলার সর্বত্রই বিরাজ করছে উৎসবের আমেজ।
হোসেনপুর সার্বজনীন অষ্টমীস্নান উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার জানান, হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পুণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন। জেলার ১৩ টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকেও কয়েক হাজার পুণ্যার্থীরা অংশ নেন এ উৎসবে।
অষ্টমী স্নানোৎসব পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নূরু মিয়া, পৌর মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম, উপজেলা সর্বজনীন অষ্টমী স্নান উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব রামকৃষ্ণ মোদক, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বণিক (তাপস) প্রমুখ।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho