
প্রকাশ্য দিবালোকে ঝিকরগাছা বাজারের বাসস্ট্যান্ডে ছিনতাইয়ের শিকার হলেন নুর ইসলাম নামের এক পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী। ছিনতাইকারী তার মোটরসাইকেলে ঝোলানো অফিস ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
সোমবার (১১ এপ্রিল) দুপুরের দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
নুর ইসলাম জানান, তিনি ঝিকরগাছা কাউন্সিল রোডে অবস্থিত একটি সবজির দোকানে শসা কিনছিলেন। এমন সময় ২০/২২ বছরের একটা ছেলে তার মোটরসাইকেলে ঝুলিয়ে রাখা অফিস ব্যাগটি কিছু বুঝে উঠার আগেই টান মেরে খুলে নিয়ে ফুটপাত দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। তিনি দ্রুত মোটরসাইকেল পার্ক করে রেখে ছিনতাইকারীর পিছু নেন কিন্তু অনেক ভিড় থাকায় তাকে ধরতে পারেননি। ঘটনাস্থলের একটু সামনে নিশানা মার্কেটের সামনে টহল পুলিশ দেখে নুর ইসলাম তাদের কাছে যেয়ে ঘটনা খুলে বলে এবং সাহায্য চাইলে পুলিশ তাকে বলে, কেউ ব্যাগ নিয়ে দৌঁড় দিলে তারা কি করবে?
তিনি বলেন, পল্লী বিদ্যুৎ অফিসের পিওন কাম মেসেঞ্জার এর দায়িত্বে আছেন...। ব্যাগের মধ্যে তার মোটরসাইকেলের কাগজ, ড্রাইভিং লাইসেন্স, জমির দলিল সহ আরও অনেক জরুরি জিনিসপত্র ছিল বলে জানান তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho