প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৫:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২২, ১১:৪৬ পি.এম
ঠাকুরগাঁওয়ে নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে মাসুম বিল্লাহ (১৪) ও সিয়াম (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। ১২ এপ্রিল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়নের পাশে টাঙ্গন নদীতে গোসুল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের কেরানি মার্কেট এলাকার প্রয়াত মনসুর আলীর ছেলে মাসুম বিল্লাহ (১৪) ও একই এলাকার ইউসুফ আলীর ছেলে সিয়াম (৯)
থানা সূত্রে জানা যায় যে, মঙ্গলবার দুপুর ৩টার দিকে একই গ্রামের পাঁচজন শিশু মিলে বাড়ির পাশের্ টাঙ্গন নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে নদীর গভীর পানিতে মাসুম বিল্লাহ ও সিয়াম তলিয়ে যায়। এসময় সাথে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং নিখোঁজ দুই শিশুকে নদীর পানিতে খুঁজতে শুরু করে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় প্রায় দুইঘন্টা খোঁজার পর নদী থেকে মাসুম বিল্লাহ ও সিয়ামের লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বলেন, নদী থেকে উদ্ধারকৃত মাসুম ও সিয়ামের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho