প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ১১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২২, ৪:৫৬ পি.এম
চন্দনাইশে দুঃস্থদের মাঝে আ.লীগ নেতার ঈদ উপহার সামগ্রী বিতরণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আসন্ন ঈদ-উল- ফিতর উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফের পক্ষ থেকে অসহায় - দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়।
রবিবার ২৪ এপ্রিল চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার ১০ হাজার দলীয় ত্যাগী- নির্যাতিত নেতাকর্মী ও গরীব অসহায় দুঃস্থ পরিবারের মাঝে বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দীন আহমদ আসিফ এর পক্ষ থেকে এসব উপহার বিতরণ করেন এডভোকেট নজরুল ইসলাম সেন্টু।
জানা যায়,চন্দনাইশ-সাতকানিয়া আংশিক- ১৪ এলাকার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা, কাঞ্চনাবাদ, জোয়ারা, বরমা, বৈলতলী, বরকল, সাতবাড়িয়া,হাশিমপুর,ধোপাছড়ি, বাজালিয়া,ধর্মপুর কালিয়াশ,খাগরিয়া ইউনিয়ন ও চন্দনাইশ, দোহাজারী পৌরসভা সহ বিভিন্ন এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho