
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন এবারের ঈদযাত্রায় অতীতের যেকোনো সময়ের চেয়ে রাস্তার অবস্থা অনেক ভালো।
শুক্রবার (২৯ এপ্রিল) গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, প্রতি বছর ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী বাসগুলোর গাজীপুরে যে সমস্যা হতো, এবার আর তা হয়নি। কারণ, আমরা ৩টি ফ্লাইওভার খুলে দিয়েছি। ফলে এ বছর যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে না।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রতিদিন একই কথা বলে। পথ হারানো পথিক, দিশেহারা পথিকের যেমন হয়, বিএনপিরও তাই হয়েছে। তারা আসলে কী চায়? যে ঐক্যের লেজে-গোবরে অবস্থা সে ঐক্য জাতীয় ঐক্যের দাবি করে কীভাবে? তাদের নেতা কই? কে তাদের আন্দোলন করে?
তিনি আরও বলেন, গত ১৩ বছর ধরে প্রতি বছর বিএনপি ঘোষণা দিয়েছে ‘ঈদের পরে আন্দোলন’। দেখতে দেখতে ১৩ বছর, বিএনপির আন্দোলন কোন বছর?
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho