প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ১১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২২, ১১:০৩ পি.এম
শরনখোলায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ২ মে সোমবার দুপুরে সুন্দরবন সংলগ্ন উপজেলার উত্তর সোনাতলা গ্রামের বাসিন্দা মো. সগীর ঘরামীর মাছের ঘের সংলগ্ন এলাকা থেকে সাপটিকে উদ্ধার করা হয়। পরে সাপটিকে সুন্দরবনের শরনখোলা রেঞ্জে অবমুক্ত করা হয়েছে।
শরনখোলা স্টেশন কর্মকর্তা, আসাদুজ্জামান ও ভোলা টাইগার টিমের সদস্য মো. খলিল জোমাদ্দার জানায়, সুন্দরবনের পাশেই সংলগ্ন সোনাতলা গ্রামের সগীর ঘরামীর ঘেরে মাছ ধরার সময় সাপটি দেখে ছগির গরামী ও তার স্ত্রী মিলে সাপটি রশিতে বেধে ফেলে। পরে তারা ওয়াইল্ড টিমকে খবর দিলে। ভোলা টাইগার টিমের সদস্য রিয়াদুলের সহযোগীতায় সাপটি উদ্ধার করে শরনখোলা স্টেশন এলাকায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। অজগরটি প্রায় ১০ ফুট লম্বা এবং ওজন প্রায় ২০ কেজি।
খাদ্যের সন্ধানে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে ঢুকে পড়া বিভিন্ন গ্রাম থেকে গত ১ বছরে শতাধিক অজগর উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে তা সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho