প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৮:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২২, ৬:৪৫ পি.এম
মিথ্যা মামলায় সাংবাদিক জুলফিকার আলীকে গ্রেফতারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

কলারোয়ার সাংবাদিক জুলফিকার আলীকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন।
বক্তব্য রাখেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন, মোহনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিল, পাটকেলঘাটার সাংবাদিক শাহিনুর রহমান, বঙ্গ টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান সহ কলারোয়া, পাটকেলঘাটা,ঝাউডাঙ্গা এবং সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি এবং ডেইলি সাতক্ষীরার বার্তা সম্পাদক এম বেলাল হোসাইন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন চাঁদাবাজী মামলার আসামী কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় কলারোয়ার সাংবাদিক জুলফিকারকে আটক করে কারাগারে প্রেরণ করেন। পবিত্র ঈদ উল ফিতরের আগের দিন তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার ছোট ছোট সন্তানরা পিতাকে ছাড়া ঈদ উদযাপন করেছে। এটি মেনে নেওয়া যায় না। সম্প্রতি সাতক্ষীরার কয়েকজন সাংবাদিককে জনপ্রতিনিধিরা বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেছেন। এমনকি মামলার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া অবিলম্বে সাংবাদিক জুলফিকার আলীর নি:শর্ত মুক্তির দাবি এবং সাংবাদিকদের হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho