
শরণখোলায় রবিবার সকালে দক্ষিণ তাফালবাড়ী গ্রামের ধান খেত থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অজগরটি রবিবার দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এনিয়ে গত এক সপ্তাহের মধ্যে লোকালয় থেকে দুটি অজগর উদ্ধার হয়েছে।
সুন্দরবনের বণ্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টীমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, রবিবার সকালে খবর পেয়ে উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামের আসলাম আকনের ধান খেত থেকে ৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে আনা হয়।এর আগে ২ মে দুপুরে উপজেলার সোনাতলা গ্রামের ছগির ঘরামীর মৎস্য খামার থেকে ১০ ফুট দৈর্ঘ্যরে অপর একটি অজগর উদ্ধার করা হয়েছিলো। অজগরগুলো সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসে। উদ্ধারকৃত দুটি অজগর পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনে অবমুক্ত করা হয়েছে বলে আলম হাওলাদার জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho