
পারিবারিক দ্বন্দ্বে বরিশালের বাকেরগঞ্জে ঘুমন্ত শাশুড়িকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূ লাবণ্য আক্তারকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ মে) দিবাগত রাত ১০টার দিকে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজনীন বেগম (৫০) ওই এলাকার মৃত হানিফ হাওলাদারের স্ত্রী।
নিহতের স্বজন (ভাসুর) কালাম হাওলাদার বলেন, বুধবার রাতে নিহতের ছেলে উজ্জ্বল মোবাইলে কল দিয়ে জানায় তার মা ফোন রিসিভ করছে না। তাই তাদের ঘরে গিয়ে মায়ের খোঁজ নিতে বলেন।
তিনি বলেন, আমি ঘরের সামনের দরজা বন্ধ দেখে পেছনের দিকে যাই। সেখানে ঘরের পেছনের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করি এবং চৌকির পাশে মশারিতে পেছানো অবস্থায় নাজনীন বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পাই। বিষয়টি তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করি।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে মশারির মধ্যে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ দেখতে পাই। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনার পর অভিযুক্তর জামা কাপড় ও রক্তে ভিজে যাওয়ায় সেগুলো চালের ড্রামের নিচে লুকিয়ে রাখা হয়েছিলো। যা উদ্ধার করা হয়েছে।
বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে ঘুমন্ত ওই নারীকে। পারিবারিক দ্বন্দকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটি তদন্তে উঠে আসবে। আমরা একজন সাসপেক্টকে আটক করেছি।
স্থানীয় সূত্র জানায়, উজ্জ্বলের স্ত্রী লাবণ্য তার শাশুড়ির সাথে এক ঘরেই ঘুমাতো। উজ্জ্বল ও তার ছোট ভাই রাজু হাওলাদার জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন। তারা দুই ভাই ঈদ শেষে ১০ মে ঢাকায় ফিরে যান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho