প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৫:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২২, ৩:৫৩ পি.এম
স্ত্রীকে ভারতের গুজরাটে বিক্রি করতে ব্যর্থ হয়ে খুন, দেশে ফিরে স্বামী গ্রেপ্তার

যশোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী সালমা খাতুন (২৪) কে ভারতে নিয়ে খুনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্বামী কামরুলকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশের সদস্যরা।
যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১২ মে) এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ১৫ এপ্রিল যশোর সদরের বানিয়ারগাতী গ্রামের ইউনুস আলীর ছেলে কামরুল তার স্ত্রী সালমাকে ফুসলিয়ে ভারতে নিয়ে যায়। এরপর চলতি মাসের ৮ তারিখে কামরুল একা দেশে ফিরে আসে। স্ত্রী সালমার বিষয়ে জানতে চাইলে সে তার পরিবারের সাথে খারাপ আচরণ করে এবং বাড়ি থেকে বের করে দেয়।
ভারতে সালমার ব্যবহৃত মোবাইলফোন বন্ধ পেয়ে তার বাবা সহিদুল ইসলাম বুধবার (১১ মে) যশোর কোতোয়ালি থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। যার মামলা নম্বর-২৫/ ১১.৫.২০২২।
পুলিশ জানায়, মামলার পর পুলিশ ঘটনা তদন্তে জানতে পারে- সালমাকে ভারতের গুজরাট রাজ্যের আনান্দ্ব জেলার থানা এলাকায় নিয়ে যায়। সেখানে বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়ে কামরুল তাকে মারধর ও শ্বাসরোধে হত্যার পর দেশে ফিরে আসে।
ডিবির ওসি জানান, বুধবার রাত ১২টার দিকে এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম কামরুলকে গ্রেপ্তার ও তার তিনটি পাসপোর্ট, নিহতের পাসপোর্ট ও মোবাইলফোন সেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার কামরুল পুলিশি জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho