প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৩:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২২, ১১:৩১ পি.এম
বকশীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন

জামালপুরের বকশীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (অনুর্ধ্ব- ১৭) খেলা উদ্বোধন হয়েছে।
শনিবার (১৪ মে) সকালে নূর মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ছরুয়ার আলম,আ'লীগ নেতা সাখাওয়াত হোসেন সাখা, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমূখ।
উক্ত খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন বকশীগঞ্জ সদর ইউনিয়ন বনাম নিলক্ষিয়া ইউনিয়ন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho