প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৪:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২২, ১০:০৭ পি.এম
মরিয়ম নগর ইউনিয়ন আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

গতকাল (১৯ মে) রাংগুনিয়াস্থ মরিয়ম নগর ইউনিয়নে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
স্থানীয় মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান জনাব মো: মুজিবুল হক হীরু। প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: নিজাম উদ্দীন। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জনাব শায়লা শরমিন। ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট সম্পন্নে (১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ) দায়িত্ব পালন করেন। এতে ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মরিয়ম নগর ইউনিয়নের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্তভাবে সকলের অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho