
বেনাপোলের সীমান্ত এলাকা সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী পিতা-পুত্রকে আটক করেছে বাংলাদেশ (বর্ডার গার্ড) বিজিবি ও পোর্ট থানার পুলিশ সদস্যরা।
সোমবার (২৩ মে) ভোরের দিকে বেনাপোল বিজিবি সদস্যদের ও পোর্ট থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে মোঃ শাহ জামাল (কালু) (৫৫) ও তার ছেলে সোহেল আহমেদ (৩০)।
বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পায় অস্ত্র ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান পাচার করে এনে সাদিপুর গ্রামের একটি বাড়িতে মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি-পুলিশ যৌথ অভিযান চালিয়ে শাহ জামাল কালুর বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিউদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে পিতা-পুত্রকে আটক করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর গ্রামে পুলিশ-বিজিবি অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে। অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho