
শরণখোলায় শুক্রবার (২৭ মে) ভোর পাঁচ টার দিকে রাজাপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ তিন কোটি টাকারও বেশি। স্থানীয় এমপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজাপুর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি হুমায়ূন কবির তালুকদার বলেন,শুক্রবার (২৭ মে) ফজরের নামাজের পরেবাজারের রিয়াদুলের ইলেকট্রনিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা আশেপাশের দোকানে ছড়িয়েপড়ে। আগুনে ছোট বড় মুদি মনিহারী, গার্মেন্টস, ফার্মেসী, ইলেকট্রনিকস ও কাপড়ের দোকানসহ ২১টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শরণখোলা ও মোরেলগন্জ ফায়ার সার্ভিস গিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তিন কোটি টাকারও বেশি হবে বলে ঐ বাজার সেক্রেটারি জানিয়েছেন।

বাগেরহাট -৪ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ প্রশাসনের কর্মকর্তারা অগ্নিকান্ডের স্থল পরিদর্শন করেছেন।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার অফিসার শামসুর রহমানবলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতেপারে বলে ধারণাকরা হচ্ছে এবংতার হিসেবে আনুমানিক নব্বই লাখ টাকার মালামাল পুড়েছে বলে ফায়ার অফিসার জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho