
বরিশালের উজিরপুর উপজেলায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় নারী ও শিশুসহ ১০ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন।
রবিবার (২৯ মে) ভোর ৫টায় বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার শানুয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, যমুনা লাইনের বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ভোরে উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে নারী ও শিশুসহ ১০ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার আব্দুর রাজ্জাক বলেন, ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। গাড়িটি গাছের মধ্যে ঢুকে গেছে। গাড়ি কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho