প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৮:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২২, ৬:২২ পি.এম
পাংশায় জরিমানাসহ ২ ক্লিনিক সিলগালা

অনিবন্ধিত ও নবায়নবিহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে রাজবাড়ীর পাংশা উপজেলায় লাইসেন্স না থাকা এবং লাইসেন্স জাল করায় ২টি ক্লিনিক কে সিলগালা ও ২ টি ক্লিনিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এসময় আরো ২ টি ক্লিনিকে গিয়ে তাদেরকে বন্ধ পাওয়া যায়।
২৯ মে (রবিবার) সকাল ১১.০০ টা থেকে থেকে পাংশা উপজেলায় এই অভিযান শুরু করা হয়। এসময় পাংশা উপজেলার পৌর এলাকার উপজেলা সড়কের মা,শিশু ও ডায়াবেটিস্ হাসপাতালকে লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমান ও সিলগালা করে দেওয়া হয়। সেইসাথে এন আর ক্লিনিক কে লাইসেন্সের নবায়ন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হলেও পরবর্তীতে ভুয়া লাইসেন্স প্রদর্শনের অপরাধে সিলগালা করা হয়। এছাড়া নবায়ন না থাকায় মেডিল্যান্ড হাসপাতাল এন্ড ডায়গনেস্টিক সেন্টার ও মঈন চক্ষু ফ্যাকো সেন্টার কে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
তাছাড়া জয় সনো চেম্বার ও শুকরিয়া মেডিকেল কমপ্লেক্সে গিয়ে সেগুলো বন্ধ পাওয়া গেছে।
অভিযান পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূসহাত তাসনিম আওন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুণ কুমার পাল, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তৈয়বু্র রহমান ও পাংশা মডেল থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho