
যশোরে পূর্ব শত্রুতার জেরে হত্যাসহ একাধিক মামলার আসামি অপু মিয়াকে (৩৩) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
আজ মঙ্গলবার (৭ জুন) সকাল ১০ টার দিকে শহরের আমিনিয়া আলিয়া মাদ্রাসার সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
অপু শহরের খালধার রোডের হাবিবুর রহমানের ছেলে।
যশোর ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, শহরের খালধার রোডের বাসিন্দা অপু মিয়া রিকশা যোগে বাজারে যাওয়ার পথে আমিনিয়া আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাতনামা কয়েকজন তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে স্বজনরা ফরিদপুরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করালে সকাল ১১ টার দিকে তিনি মারা যান।
ওসি আরো জানান, অপু মিয়ার বিরুদ্ধে হত্যা, মাদক, দ্রুত বিচার আইনে ৭ টি মামলা রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের প্রেপ্তারের অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho