
লালমনিরহাটে চাঞ্চল্যকর ফেসবুক লাইভে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ২ নং আসামী জয়কে নীলফামারীর ডিমলা থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৮ জুন) সকালে র্যাব- ১৩ এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত মঙ্গলবার (৭ জুন) বিকেলে নীলফামারীর ডিমলা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জয় ওই হাতিবান্ধার কেতকিবাড়ী এলাকার দুলু মিয়ার পুত্র এবং এই মামলার ২ নম্বর আসামী। চাঞ্চল্যকর এ ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিলো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গেফতারকৃত কিশোর গ্যাং সদস্য জয় ঘটনার সাথে তার এবং এজহারে উল্লেখিত অন্যান্য সদস্যদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য সদস্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত আসামীকে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho