প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৬:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২২, ৩:০৬ পি.এম
চৌগাছায় যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যশোরের চৌগাছা উপজেলার মাসিলা ধোনার খাল থেকে চয়ন (২০) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক হুদাপাড়া গ্রামের সবুজ হোসেনের ছেলে।
আজ সোমবার (১৩ জুন) বেলা ১১ টার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, আজ সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা ধোনার খালে একটি বস্তা পড়ে থাকতে দেখে। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় তাঁরা বিষয়টি চৌগাছা থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার পরিবারের অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho