প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২২, ৬:৫৬ পি.এম
বিশ্ব কবুতর দিবস উপলক্ষ্যে লালমনিরহাটে শোভাযাত্রা ও আলোচনা সভা

'কবুতর পালন করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে পালিত হযয়েছে বিশ্ব কবুতর দিবস। লালমনিরহাট পিজন এন্ড বার্ড এসোসিয়েশন এর উদ্যোগে গতকাল সোমবার দুপুরে শহরের সেনা মৈত্রী মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে লালমনিরহাট-রংপুর সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়। এসময় লালমনিরহাট জেলা পিছন এন্ড বার্ড এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কোরবান আলী, সিনিয়র সহ-সভাপতি আসাদুল লিটন, সাংগঠনিক সম্পাদক খাইরুল কবির, সাংবাদিক আশিকুর রহমান ডিফেন্স প্রমুখ।
আলোচনায় কবুতরকে শান্তির প্রতীক হিসেবে অবহিত করে বক্তারা বলেন, দেশী বিদেশী কবুতরের নিরাপদ অভায়রণ্য হবে বাংলাদেশ, সেই লক্ষ্যে কাজ করছে পিজন এন্ড বার্ড এসোসিয়েশন। সেইসাথে বেকার ও হতাশাগ্রস্থ যুবকরা মাদকে না ঝুকে কবুতর পালনে এগিয়ে আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষনা দেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho