
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যদি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না থাকে কোনভাবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় তার প্রমাণ হয়েছে কুমিল্লার নির্বাচনে। সেখানে নির্বাচন কমিশন যে অসহায় সেটাই প্রকাশ পেয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জুন) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে মহিলা দলের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করবেন। আপনারা বুঝতেই পারছেন আমরা কেন নির্বাচন কমিশন নিয়ে আগ্রহী ছিলাম না; আমরা বলেছি নির্বাচন কমিশনে যেই আসুক তারা কিছুই করতে পারবে না। যদি সরকার পরিবর্তন না হয়।
ফখরুল বলেন, মহানবী (সা:) কে নিয়ে কটূক্তির বিষয়ে সরকারের উচিত ছিল স্পষ্টভাবে নিন্দা জানানো। আমরা এটার নিন্দা জানিয়েছি। আজকে সেটা দেশের সকল ধর্মপ্রাণ মানুষকে তাদের অনুভূতিতে আঘাত করেছে। সরকারের উচিত ছিল এ ব্যাপারে কথা বলার।
তিনি আরো বলেন, পদ্মা সেতুর ব্যাপারে আপনারা একটু পড়াশুনা করলে জানতে পারবেন। পদ্মা সেতুর প্রাথমিক চিন্তা ভাবনা বেগম খালেদা জিয়ার আমলেই শুরু হয়। ৯৪-৯৫ সালের দিকে প্রথমে জাপান এবং বিশ্ব ব্যাংকের সাথে আলোচনা হয়। এরই প্রেক্ষিতেই পদ্মা সেতুর বিষয়টি শুরু হয়। আসল কথা সেটা না। আমাদের যেটা মূল বক্তব্য পদ্মা সেতু যে নির্মাণ ব্যয় সেটা ছিল সাড়ে ৮ হাজার কোটি টাকার। সেটা ৩০ হাজার কোটি টাকা দেখানো হয়েছে। আমাদের প্রশ্নটা ওই জায়গায়, ৩০ হাজার কোটি টাকা কোথায় কিভাবে ব্যয় করা হলো। পৃথিবীর কোথাও এত ব্যয়বহুল সেতু নির্মাণ করা হয়েছে বলে আমাদের জানা নেই। যারা এই নির্মাণ কাজের সাথে জড়িত আছেন তারাও জানেন কিনা জানি না।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক রুবিনা আক্তার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho