
যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণেরবারসহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
রবিবার (১৯ জুন) সকাল ৮টার দিকে বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণসহ মনিরুজ্জামানকে আটক করে। সে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।
জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৭৯ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ২ লাখ টাকা।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে,কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ছেড়ে আসা বাস সাতক্ষীরা এক্সপ্রেস থেকে নেমে বেনাপোল সীমান্তের দিয়ে স্বর্ণ পাচারের উদ্দ্যেশে নাভারণ সাতক্ষীরা মোড়ে আবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল নাভারণ সাতক্ষীরা মোড় থেকে মনিরুজজামানকে ১০টি স্বর্ণেরবারসহ হাতেনাতে আটক করা হয়।
এব্যাপারে আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho