প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৯:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২২, ১০:২৯ এ.এম
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজবাড়ীতে বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোঃ রহিম গাজী নামে নচিমন চালক নিহত হয়েছে। নিহত নসিমন চালক নিহত মোঃ রহিম গাজী (৩৫) বেথুলিয়া গ্রামের হারুণ গাজীর ছেলে। সোমবার (২০শে জুন) বিকেল পৌনে পাচ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকার বেথুলিয়া মুন্সিবাড়ি ঈদগাহ মোড়ে ধাওয়াপাড়া থেকে আসা একটি বালুবাহী ট্রাক ও বিপরীত দিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় নসিমনের ড্রাইভার নিহত হয়। ট্রাক চালক পালিয়ে যায়, ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো ট ১৩-২১১৮ )কে থানায় জব্দ করা হয়েছে।
জানাগেছে, এক ছেলে(১০) ও এক মেয়ের(৭) জনক মোঃ রহিম গাজী কাজ শেষ করে বাড়ীতে খাবার খেতে যাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে আসা একটি বালু বাহী ট্রাক মুখোমুখি সঙ্ঘর্ষ হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা প্রক্রিয়াধীন। ময়না তদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন বালুর ট্রাকা গ্রামের রাস্তা দিয়ে অত্যাধিক গতিতে চলাচল করে, সাধারণ মানুষের চলাচল খুব বিপদ জনক। তাই গ্রামের এ রাস্তা দিয়ে নসিমন ,বালির ট্রাক চলাচল বন্ধে প্রশাসনের পদক্ষেপ নেওয়া দরকার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho