প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২২, ৫:৪৬ পি.এম
রাজবাড়ীতে বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা ডিবির পুলিশের অভিযানে ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি পিস্তলের ম্যাগাজিন ও ০৪ রাউন্ড পিস্তলের গুলিসহ শেখ ওরফে শামিম শেখ (৩৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সদস্যরা।
তিনি পাবনা জেলার আমিনপুর উপজেলার মিরপুর গ্রামের মৃত আলিমুদ্দিন ছেলে।
ডিবি সূত্রে জানাযায়, বুধবার (২১ জুন) সকালে ডিবি পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষীপুর থেকে ১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি ও একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেলসহ সন্ত্রাসী শামিম শেখকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান,আসামীর বিরুদ্ধে রাজবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে বুধবার (২২ জুন) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত আসামীর নামে এর পূর্বে রাজবাড়ী ও পাবনা জেলার বিভিন্ন থানায় অন্ত্র, ডাকাতি ও অন্যান্য মামলা সহ মোট ০৪ (চার) টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho