
মঙ্গলবার (২১ জুন) রাতে কাহালু বাবুর বাড়ি কেন্দ্রীয় মন্দিরে বগুড়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সারিয়াকান্দি চর গোদাগাড়ী বিজয় নাট্য ক্লাবের পরিবেশনায় বেহুলার পালা মঞ্চায়ন করা হয়। বেহুলার পালা মঞ্চায়নে সহযোগীতায় ছিলো কাহালু থিয়েটার ও কাহালু সোনাতন সংঘ। বাংলার কিংবদন্তি বেহুলা-লক্ষিন্দারের কাহিনী কমবেশী সবারই জানা রয়েছে। তারপরেও নানা প্রতিকুলতায় বাঙ্গালি সংস্কৃতির অদি পালাগুলোর কথা মানুষ ভুলতে বসেছে। সেই কারণে বগুড়া শিল্পকলা একাডেমীর আয়োজনে খুবই সুন্দরভাবে বেহুলার পালাটি উপাস্থাপন করেছেন নাট্যাভিনেতা সাইফুল ইসলাম। পালার গান, বর্ণনা ও অভিনয় ও আবহ সংগীতসহ কলাকুশলিবরা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মুগ্ধ করে রাখেন।
বেহুলার পালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাহালু থানার অফিসার মোঃ আমবার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, বগুড়া আমরা কজন শিল্পীগোষ্ঠীর আব্দুল মোবিন জিন্না, কাহালু উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার।
অনুষ্ঠান পরিচালনা করেন কাহালু থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho