প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৮:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২২, ৯:০২ পি.এম
বালিয়াকান্দিতে আ.লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজবাড়ী বালিয়াকান্দিতে দক্ষিণ এশিয়ার বৃহত্তর সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে উপজেলা আ.লীগের আয়োজন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। এসময় তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই দেশ আজকে উন্নয়নের মহাসড়কে পৌছে গেছে। ষড়যন্ত্র করে বাংলাদেশের উন্নয়নকে প্রতিরোধ করা যাবে না। আরো বক্তৃতা করেন উপজেলা আ.লীগ সহ সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহ সভাপতি একে এম ফরিদ হোসেন বাবু, রেজাউল করিম, যুগ্ম সম্পাদক হারুন আর রশিদ, নারদ কুমার বাছার প্রমুখ। এসময় সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন যুগ্ন সম্পাদক এহসানুল হাকিম সাধন।
আলোচনা সভা শেষ কেক কাটা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho