
শরণখোলায় শনিবার দুপুরে বাল্য বিয়ে করতে আসায় বরসহ তিনজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে।উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার হোগলপাতি গ্রামের জিহাদুল ইসলামের পুত্র মোঃ জুবায়ের তার চাচা নুরুজ্জামান ফকির ও মামা বাদল তালুকদারকে সাথে নিয়ে শনিবার দুপুরে চালিতাবুনিয়া গ্রামের রফিকুল ইসলামের কিশোরী মেয়ে লামিয়া (১৭) কে বিয়ে করতে আসে। এসময় কিশোরীর পিতা বিষয়টা উপজেলা নির্বাহী অফিসারকে জানান।শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ নুর-ই আলম সিদ্দিকী বলেন, কিশোরীর পিতার কাছ থেকে খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে ঐ বাড়িতে মোবাইল কোর্ট অভিযান চালায়। এসময় বর জুবায়েরসহ ,বরের চাচা নুরুজ্জামান ফকির ও মামা বাদল তালুকদারকে বাল্য বিয়ে নিরোধ আইনে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন,দন্ডিত ৩ জনকে শনিবার বিকেলে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho