প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২২, ৯:০১ পি.এম
তালতলীতে টিসিবি’র পণ্য দোকানে মজুত, ব্যবসায়ীকে কারাদণ্ড

বরগুনার তালতলী উপজেলায়্ সরকারী বরাদ্দকৃত টিসিবি'র পণ্য দোকানে বিক্রির জন্য মজুত করায় মো.ইউসুফ হাওলাদার (৪৫) নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১ জুলাই) সকালে উপজেলার ছোটবগী বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট জনাব মো.এস.এম সাদিক তানভীর মো. ইউসুফ হাওলাদারকে এক মাসের কারাদন্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ইউসুফ হাওলাদার ছোটবগী বাজারের বাসিন্দা।তিনি মেসার্স মুন্সি স্টোর নামক একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,উপজেলার ছোটবগী বাজারে অভিযান চালিয়ে টিসিবি'র ডিলার মো.সজিবকে না পেয়ে মো.ইউসুফ হাওলাদারের দোকান থেকে তৈল একশত ষোল লিটার,ডাল তেরশ কেজি,চিনি চারশত কেজি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত টিসিবি'র পণ্য ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট জনাব মো.এস.এম সাদিক তানভীর বলেন,টিসিবি' র পণ্য ডিলার ব্যতীত দোকানে মজুদ ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। দোকানে মজুদ রাখার অপরাধে ব্যবসায়ী মো.ইউসুফ হাওলাদারকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho