প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১০:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২২, ১:৪৭ পি.এম
১৯ বছর পর কমিটি পেল শরণখোলার সাউথখালী ইউনিয়ন ছাত্রলীগ

১৯ বছর পর বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। ১১ জুলাই উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
শরণখোলা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাব্বির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপিতে, সাংগঠনিiক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে আল ইমরান সিফাতকে সভাপতি ও শামীম আহসান ফরাজী বাবুকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪নং সাউথথালী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়।
এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ জানান, বাগেরহাট জেলা ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল ইউনিয়ন স্কুল কলেজ ও ওয়ার্ডে ছাত্রলীগের কর্মকান্ড গতিশীল করার লক্ষ্যে ও নতুন নেতৃত্ব গড়তে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান হাসান জানান, ১৯ বছরে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন করতে না পারার বিষয়টি দুঃখ জনক। আমরা ছাত্রলীগের নেতৃত্বে থাকাকালীন ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে সাউথখালী ইউনিয়নের কমিটি ঘোষনা করেছিলাম। তবে, কারো প্ররোচনায় ব্যক্তিগত লোকদের দিয়ে কমিটি ঘোষনা না করে পারিবারিক ও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে নেতৃত্বে আনা উচিত বলে মনে করেন সাবেক এ ছাত্র নেতা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho