প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ১০:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২২, ৫:৪৬ পি.এম
নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ১ দিন পর মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে দশানি নদীতে গোসল করতে গিয়ে মিমি (৮) নামে এক শিশু নিখোঁজ হয়।
বুধবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নে দশনি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশু মিমি।
নিহত মিমি মেরুরচর ইউনিয়নের পূর্ব সেকেরচর গ্রামের মিষ্টার আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মিমি নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায় পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসকে খবর দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার তৎপরতা চালায় । কিন্তু উদ্ধার তৎপরতার ৪ ঘন্টা খোঁজাখোঁজির পর কোথাও সন্ধান পাওয়া যায়নি । বৃহস্পতিবার সকাল ১০টায় তিন কিঃ মি দূরে তার মরদেহ ভেসে উঠে।
জেলা ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম দৈনিক বার্তাকন্ঠকে জানান, শিশু নিখোঁজের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনার স্থলে পৌঁছে টানা ৪ ঘন্টা উদ্ধার তৎপরতা চালাই কিন্তু কোথাও তার লাশ খুঁজে পাইনি । তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনার স্থল থেকে ৩ কিলোমিটার দূরে তার লাশ ভেসে উঠে আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho