প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ১১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২২, ৯:০৬ পি.এম
বকশীগঞ্জে সাংবাদিক রনির উপর সন্ত্রাসী হামলা

জামালপুরের বকশীগঞ্জে দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক ভোরের কাগজের বকশীগঞ্জ প্রতিনিধি রাশিদুল ইসলাম রনির উপর সন্ত্রাসী হামলা। হামলায় আহত হয়েছে রনির বড় ভাই বাবু সহ আরও ৪জন।
শুক্রবার দুপুর ১টার দিকে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাংবাদিকর রনির বড়ভাই বাবু মিয়া জানান, তারই আপন ভাইরা ভাই আশরাফ আলী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মোবাইলে টেক্স মেসেজে তার স্ত্রীকে প্রায় সময়ই অশ্লীলভাষায় মেসেজ দেয়। এটি শ্বশুরকে জানাইলে শ্বশুরসহ তার অপরভাইকে নিয়ে আলীরপাড়া ভাইরাভাই আশরাফ আলীর বাড়ীতে যায়। এ সময় বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে শ্বশুরসহ রনির বড়ভাই বাবুকে আটকিয়ে রেখে মারধর করে।
খবর পেয়ে রনি ঘটনাস্থলে পৌছিলে রনিকেও ঘরে তুলে আটকিয়ে রেখে ব্যপক মারধর করে। হামলায় রনি মাথায় ৩ জায়গা গভীর ক্ষত হয়।এছাড়া শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি মারধোর করে।
পরে ৯৯৯ কল দিলে দ্রুত বকশীগঞ্জ থানার পুলিশ ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর সহযোগিতায় রনিসহ ৪ জনকে উদ্ধার করে সাংবাদিক রনিকে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বর্তমানে সাংবাদিক রনি বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে জামালপুলের পুলিশ সুপার ( এসপি) নাসির উদ্দিন আহাম্মেদ জানান, সাংবাদিক রনির উপর হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho