প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৪:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২২, ১:৫২ পি.এম
শরণখোলার লোকালয়ে অজগর ও আহত হরিণ উদ্ধার

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরনখোলার লোকালয় থেকে একটি হরিণ ও অজগর উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ জুলাই) বিকেলে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এদিকে গ্রামবাসীর হাতে আহত হরিণটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার দুপুরে উপজেলার সোনাতলা ও ঢালিরঘোপ পৃথক দুটি এলাকা হতে একটি হরিণ ও একটি অজগর উদ্ধার করে বনবিভাগ।
বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির বন থেকে একটি অজগর ও একটি হরিণ বনসংলগ্ন সোনাতলা ও ঢালিরঘোপ গ্রামে চলে আসে। গ্রামবাসীরা হরিণ ও অজগরটিকে আটক করে। খবর পেয়ে বনরক্ষীরা সোনাতলা গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের বাড়ি থেকে অজগর ও ঢালিরঘোপ থেকে হরিণ উদ্ধার করে ভোলা ফরেস্ট টহল ফাঁড়িতে নিয়ে যায়।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, লোকালয় থেকে উদ্ধার করা চিত্রল হরিণটি ছোটাছুটির সময় কিছুটা অসুস্থ হয়ে পড়ায় সেটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার করা ১০ ফুট লম্বা অজগরটিকে রবিবার বিকেলে ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির বনে ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho