প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২২, ৬:৩২ পি.এম
বকশীগঞ্জে শিক্ষারগুণগত মান বৃদ্ধির লক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময়

জামালপুরের বকশীগঞ্জে শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে মেরুরচর ইউনিয়নে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ আগষ্ট দুপুরে বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলীর সার্বিক সহযোগিতায় খেওয়ারচর উচ্চ বিদ্যালয় কনফারেন্স রুমে আলোচনা ও মতবিনিময় সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক।
খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে ও চিনারচর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত হোসেন লাজুর সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন ফারাজি পাড়া বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর সালাম, খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম বজলুর রশিদ,মেরুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম লিচু, কলকিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান আতিক প্রমূখ।
অনুষ্ঠান শুরুতে শিক্ষকদের ফুল দিয়ে বিরণ করে নেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho