
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা গেল কয়েক বছরে খুব একটা গণমাধ্যমের মুখোমুখি হন না। শুটিং শেষেই ঘরে ফেরেন। তবে এরই মধ্যে বেশ কয়েকবার প্রেমের গুঞ্জনে জড়িয়েছেন তিনি।
গত কয়েক বছর বেশ কজন তারকার সঙ্গেই প্রভার প্রেমের গুঞ্জন ছড়ায়। ওই তালিকায় রয়েছেন শ্যামল মাওলা, জোভান, মনোজ প্রামাণিক ও সবশেষে কণ্ঠশিল্পী ইমরান মাহমুদ।
বর্তমানে ইমরানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন প্রভা... এমন গুঞ্জন মিডিয়াপাড়ায়। যদিও বিষয়টি নিয়ে প্রভা বা ইমরান কেউ-ই মুখ খোলেননি। তাদের বন্ধুত্ব কতটুকু গাঢ় তাও স্পষ্ট করেননি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রভার দেওয়া এক পোস্ট রহস্য ছড়িয়েছে। পোস্টটিতে ধর্মীয় আবেগের প্রাধান্য পেয়েছে, যা নিয়ে আলোচনায় মেতেছেন প্রভার ভক্ত-অনুরাগীরা।
বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। যেখানে দেখা গেছে, সাদা শাড়িতে সুইমিংপুলের পাশে হাস্যোজ্জ্বল এ তারকা।
ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন...সব কষ্টের মানে এই নয় যে, আপনার গুনাহের শাস্তিই হচ্ছে। সব সুখের মানে এই নয় যে, আপনার নেক কাজের বদৌলতেই আল্লাহ তা দিয়েছেন। আল্লাহ তো তাকেও সুখ দেন, যে সর্বদাই গুনাহ করে বেড়ায়; আর সেও জীবনে কষ্টে পড়ে, যে সর্বদাই আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়। মূলত সুখ আর কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষামাত্র। উভয় অবস্থায়ই মনকে প্রশান্ত রাখতে পারা হচ্ছে সে পরীক্ষায় সফলতা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho